ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

পিআরএলে যাওয়ার দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্টের চেক

পোস্ট দেখেছে: ৭
0

চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) গমনের দিনই কনস্টেবল/১৩১৪ মো. কামাল উদ্দিন মজুমদারের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দেওয়া হয়।

 

চেক প্রদানকালে পুলিশ সুপার মো. মাসুদ আলম দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালনে অবদান রাখার জন্য মো. কামাল উদ্দিন মজুমদারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে অবসর-পরবর্তী জীবনের প্রতিটি দিন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক—এ কামনা করেন।

 

জেলা পুলিশ সূত্র জানায়, একজন পুলিশ সদস্যের কর্মজীবনের অবসান শুধু দায়িত্ব পালনের সমাপ্তি নয়; এটি তাঁর দীর্ঘদিনের সেবার প্রতি প্রাতিষ্ঠানিক সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশেরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কর্মরত সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের প্রাপ্য সুযোগ-সুবিধা যথাসময়ে পৌঁছে দেওয়াও জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।

পুলিশ সদস্যদের কল্যাণ, অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন
Scroll to Top