ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

খোকসায় মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার- ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পোস্ট দেখেছে: ৫৫
0

শেখ মিলন (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আজইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খোকসা উপজেলার গণেশপুর গ্রামের মো. নাজমুল হোসেনের ছেলে মো. রিয়াজ হোসেন (২৫), মৃত আমিরুল ইসলামের ছেলে মো. রাহিম (২০) এবং মো. মোহন উদ্দিনের ছেলে মো. রিপন হোসেন (১৮)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে দুজনকে যথাক্রমে ছয় মাস ও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

 

খোকসা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Scroll to Top