ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

খোকসায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার

পোস্ট দেখেছে: ২২
0

শেখ মিলন (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খোকসা থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,ওসমানপুর গ্রামের কাব্দুল শেখের ছেলে মো. বাপ্পি (২৫), মৃত মক্কেল আলীর ছেলে মো. লিটন (৪৩), মৃত মেছের শেখের ছেলে মো. মিন্টু শেখ (২৫), জয়ন্তীহাজরা মধ্যপাড়ার মো. শহিদুল প্রামাণিকের ছেলে মো. ইমন ইসলাম (২৩) এবং বেতবাড়িয়া বৈরাগীপাড়া গ্রামের মো. বকুল মণ্ডলের ছেলে মো. ইমন হোসেন (২৬)।

পুলিশ জানায়, খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে ওই পাঁচজনকে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ডোপ টেস্ট (ড্রাগ টেস্ট) করিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

শেয়ার করুন
Scroll to Top