ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

খোকসায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

পোস্ট দেখেছে: ৩০
0

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় খোকসা উপজেলা পরিষদের অডিটোরিয়ামের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ বিন মনসুর। সভাটি সঞ্চালনা করেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী এবং খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আনিস উজ-জামান (স্বপন)।

 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং উৎসব চলাকালে সার্বিক সমন্বয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় খোকসা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পূজামণ্ডপ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Scroll to Top