খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে খোকসা থানাপাড়া এলাকার তেজেম আলীর ছেলে মো. রাছেল (২৮) এবং খোকসা চরপাড়া এলাকার আজিজুলের ছেলে মো. আলামিনকে (২৮) গ্রেপ্তার করা হয়।
পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(১) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।







