সংবাদ সুত্র ডট কম : কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোছাঃ বিউটি খাতুন (৪০) নামে এক নারীকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে উপজেলার শোমসপুর পশ্চিমপাড়ার রেলস্টেশন গেটের দক্ষিণ পাশে খোকসা থেকে শোমসপুর বাজারগামী পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিউটি খাতুন শোমসপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ফারুক মন্ডলের মেয়ে এবং মো. জনি শেখের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে খোকসা থানায় ১২ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর-১০ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ২৯(ক) অনুযায়ী রুজু করা হয়।
পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।







