সংবাদ সুত্র ডট কম : কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার পূর্ব গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. চতুর আলী প্রামানিক (৫৫)। তিনি খোকসা উপজেলার পূর্ব গোপালপুর গ্রামের মৃত বেগু প্রামানিকের ছেলে এবং ৯ নম্বর জয়ন্তীহাজরা ইউনিয়নের ৫ নম্বর পূর্ব গোপালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে চিহ্নিত এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।







