ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

খোকসায় অপহরণ মামলার আসামি গ্রেফতার

পোস্ট দেখেছে: ৪৩
0

সংবাদ সুত্র ডট কম : কুষ্টিয়ার খোকসায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শোমসপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আজিজুল হক টুটুল (৫০)। তিনি খোকসা উপজেলার শোমসপুর পূর্বপাড়ার বাসিন্দা। তাঁর বাবা মৃত মহিউদ্দিন বিশ্বাস।

 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

 

খোকসা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Scroll to Top