ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

খোকসায় ট্রান্সফরমার চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

পোস্ট দেখেছে: ১২
0

সংবাদ সুত্র ডট কম : কুষ্টিয়ার খোকসায় ট্রান্সফরমার চুরি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মানিকাট গ্রামের মৃত অনিমেষ কুমার ওরফে গোবিন্দের ছেলে অনিক কুমার বিশ্বাস (২০) এবং মৃত মোছলেমের ছেলে মো. জুয়েল (২৬)। জুয়েলের মায়ের নাম মেহের খাতুন।

 

খোকসা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে ট্রান্সফরমার চুরি মামলার এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও দেখুন

Scroll to Top