ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

খোকসায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পোস্ট দেখেছে: ১১
0

শেখ মিলন, ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার খোকসায় শনিবার (৩ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রাম অনলাইন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,খোকসা উপজেলার মালিগ্রাম দক্ষিণপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে মো. মিন্টু (৪৫) এবং বিলজানি পাইকপাড়ার মৃত আবু তালেব সর্দ্দারের ছেলে মো. জসিম (৩২)।

খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান (ওসি) এর নেতৃত্বে মাদকদ্রব্য ও ওয়ারেন্টবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১২ পিস হালকা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
Scroll to Top