ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

খোকসায় বেকারির মাইক্রোওভেন বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

পোস্ট দেখেছে: ২৮
1

সংবাদ সুত্র ডট কম : কুষ্টিয়ার খোকসায় একটি বেকারিতে মাইক্রোওভেন বিস্ফোরণে মিরাজ শেখ (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাঠপাড়া এলাকার মক্কা-মদিনা ফিলিং স্টেশনের পাশে মর্ডান বেকারিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ শেখ খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মৃত আসলাম শেখের ছেলে। তিনি ওই বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশের পাঠানো তথ্যানুযায়ী, রোববার দুপুরে বেকারিতে কাজ চলাকালে মাইক্রোওভেনটি বিস্ফোরিত হয়। এতে মিরাজ শেখসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিরাজ শেখের মৃত্যু হয়। আহত অপর দুই শ্রমিক হলেন সজীব শেখ (২৭) ও বিল্লু হোসেন (২৫)। তাঁরা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সজীব শেখ খোকসা উপজেলার দেবীনগর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। অন্যদিকে বিল্লু হোসেন উপজেলার হিলালপুর গ্রামের মো. মিরাজুলের ছেলে।

শেয়ার করুন
Scroll to Top