ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

খোকসায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পোস্ট দেখেছে: ৫৫
2

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে ও বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া কালীবাড়ি সংলগ্ন ইটের রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ মো. আসাদুল ইসলাম কালু (৩৪) ও মো. সোহাগ প্রামাণিক (৩১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। আসাদুল ইসলাম কালু রাজবাড়ী জেলার পাংশা থানার গাড়াল গ্রামের বিল্লাল প্রামাণিকের ছেলে। অপরজন কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্ড গ্রামের আব্দুল ওহাব প্রামাণিকের ছেলে।

 

অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার গোপগ্রাম পূর্বপাড়া এলাকায় আড়ুয়াপাড়া থেকে আমলাবাড়ী বাজারগামী সড়কে জিহাদ হোসেনের বাড়ির সামনে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মো. ছালাম প্রামাণিক (৪৩) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আমলাবাড়ী মাঠপাড়া গ্রামের হামিদ প্রামাণিক ওরফে গোকুল প্রামাণিকের ছেলে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার আসাদুল ইসলাম কালু ও সোহাগ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Scroll to Top