ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

পাংশায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে তিনজনকে কারা ও অর্থ দণ্ড

পোস্ট দেখেছে: ৬
0

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পাংশা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাংশা উপজেলার বরুরিয়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মো. আতিয়ার রহমান (৪৫), পৌর শহরের মৈশালা গ্রামের মো. হায়দার শেখের ছেলে মো. নাসির শেখ (২৯) এবং সত্যজিৎপুর গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে মো. আরিফ বিশ্বাস (৩২)।

 

জানা যায়, মাদক সেবনের সময় তাঁদেরকে আটক করা হয়। পরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক ভ্রাম্যমাণ আদালতে আতিয়ার রহমান ও নাসির শেখকে এক মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে, আরিফ বিশ্বাসকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Scroll to Top