ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

খোকসায় সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

পোস্ট দেখেছে: ১০
1

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় বিক্রয় সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের বিক্রয় সংক্রান্ত তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আশা মোল্লাকে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃষিপণ্যের ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Scroll to Top