ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

খোকসায় একাধিক মামলার আসামি পাপ্পু গ্রেপ্তার

পোস্ট দেখেছে: ১২
1

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় পুলিশের অভিযানে পাপ্পু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. জাহেদুর রহমান নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাপ্পু মিয়া খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের মোহাম্মদ ওয়াজেদ আলীর ছেলে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

 

খোকসা থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে অভিযান এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Scroll to Top