ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

কালুখালীতে রেলওয়ের জমিতে পাকাস্থাপনা : কাননগু কিছুই জানেননা

পোস্ট দেখেছে: ২৬
1

শহিদুল ইসলাম, কালুখালী : রাজবাড়ীর কালুখালীতে কাননগু’র চক্ষু ফাঁকি দিয়ে রেলওয়ের জায়গায় পাকা স্থাপনা তৈরি করছে একটি ভূমি গ্রাসী চক্র। দখলকৃত সম্পত্তির স্থানীয় বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। তবে এ কাজে মাত্র ৩০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানালেন দখলদারেরা।

 

সরেজমিনে রাজবাড়ীর কালুখালী উপজেলাধীন রতনদিয়া গ্রামের রেলওয়ের ২২২/৮ নং খুটির সামনের কৃষি জমিতে পাকা স্থাপনা কাজ করতে দেখা যায়। কাজ চলাকালে কর্মরত শ্রমিকরা জানান, রতনদিয়া গ্রামের মৃত কনিরদ্দিন বিশ্বাসের পুত্র ওহাব বিশ্বাস এ কাজ করছে। শ্রমিকদের সাথে কথা চলাকালে সবকিছু চুপচাপই ছিলো। এরই মাঝে সাংবাদিকরা কাজের ছবি তুলতে গেলে বাঁধে বিপত্তি। মারমুখী হয়ে ছুটে আসে ওহাব বিশ্বাস সহ কতিপয় দুর্বত্ত। তারা সাংবাদিকদের উপর চরাও হয় ও ছবি তুলতে বাধা দেয়। অনেক বুঝিয়ে শান্ত করা হয় ওহাব বিশ্বাসকে। শান্ত হলে সে জানায়, ৩০ হাজার টাকার বিনিময় রাজবাড়ীর কাননগু আমাকে এই জমির বানিজ্যিক লীজ প্রদান করেছে।তাই ঘর তুলছি। বিনয়ের সাথে তার লীজের কাগজ দেখতে চাইলে আবারও চড়াও হয় ওহাব। সে জানায়,আপনারা কাগজ দেখার কে? বাড়াবাড়ি করলে ঝামেলা হবে কিন্তু। তাকে পুনরায় শান্ত করা হলে সে জানায়, কাননগু অফিসের ৪ স্যার এসে আমার থেকে ৩০ হাজার টাকা নিয়েছে।তারা বলেছে,পূজার ছুটির মধ্যেই কাজ শেষ করতে হবে,নইলে ঝামেলা হবে। বৈধ লীজে ঝামেলা কেন? জানতে চাইলে আবারও চড়াও হন ওহাব বিশ্বাস।

 

এ ব্যাপারে রাজবাড়ীর কাননগু অফিসের মুঠোফোনে কল দিলে কাননগু জানান, ওহাব বিশ্বাস নামে কালুখালীর রতনদিয়া গ্রামের কারো কোন জমি লীজ প্রদান করা হয়নি। কেউ অন্যায়ভাবে জোরপূর্বক রেলওয়ের জমি দখল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরও দেখুন

Scroll to Top