ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
ঢাকা, শনিবার ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

খোকসায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

পোস্ট দেখেছে: ১৬
1

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঈমান আলী শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে তাঁর নিজ বসতবাড়ির উঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ঈমান আলী শেখ মুকশিদপুর গ্রামের মো. আব্দুল শেখ ও ভানু নেছার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, খোকসা থানার অফিসার ইনচার্জ মু. জাহেদুর রহমান নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঈমান আলী শেখের বসতবাড়ির উঠান থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ৩ নভেম্বর খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Scroll to Top