এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাহারুল আলম, যুবদল নেতা আসিফ সালাউদ্দিন শোভন, রাকিবুল ইসলাম রাজীবসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় নেতাকর্মীরা জানান, ৭ নভেম্বর দিবসটি উপলক্ষে খোকসা থেকে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভাপতি মো. আলাউদ্দিন খান দিবসের কর্মসূচি সফল করতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান।