ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
ঢাকা, শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

বানভাসি চোখ

পোস্ট দেখেছে: ১৩
0

বানভাসি চোখ

কবি- ওয়াজেদ বাঙালি

মীর জাফর আর ইবলিসের গভীরতর দোস্তি দেখে হেসে উঠে নবাব সিরাজের সমাধি, মোহাম্মদী বেগের কবর খুঁজছি পৃথিবীর তামাম গোরস্থানে। আমি নিশ্চিত ওরা কেউ সমাধিতে নেই; আরো মনে হয় ওদের বিশেষ আত্মা নিয়ে চরম নাস্তানাবুদ অদৃশ্য ফেরেশতা সমাজ। যেন মরনে দ্বিগুণ পাউয়ার নাসার ভেষজ খেয়ে।

ইবলিসের সফলতা-চরম স্বাস্থ্যবান আগাছার মতো। রুগ্ন ফসলি মাঠ পৃথিবীর রাজধানীর ছবি। ময়দানে মানুষ খায় আগাছার আজাজিলে। সব কোটি মানুষের মন কুমন্ত্রণার বিষে নীল পৃথিবীটা আজ ফেরাউনের ভিজে লাশে পলাশীর খুন মাখে; ছোটবেলার আষাঢ়ের বৃষ্টির নদী।

আবার শুকিয়ে যায় মিশরের নীল নদ। তাই দেখে অশ্রশূন্য আমাদের আদরের পদ্মা মেঘনা যমুনার বানভাসি চোখ।

শেয়ার করুন
Scroll to Top