এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ লিয়াকত আলী খান-এর উদ্যোগে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ) বিকেল ৪টার দিকে ইউনিয়নের কালিতলা বাজার থেকে এ শোডাউন শুরু হয়। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তিনি হাত নেড়ে ভোটারদের শুভেচ্ছা জানান।
লিয়াকত আলী খান বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
শোডাউন শেষে কালিতলা বাজারে লিয়াকত আলী খান বলেন, আসন্ন যে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সাধারণ মানুষের মধ্যে সাড়া জাগানো ও প্রচার করার জন্য আজ আমি আমার নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছি। আমরা ইতোমধ্যে বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমুখী কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমার আজকের এই প্রচার অভিযান। আমি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করছি।













