ঢাকা, শনিবার ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
ঢাকা, শনিবার ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩

ঐটাই ছিলো ফেয়ার

পোস্ট দেখেছে: ৯
1

ঐটাই ছিলো ফেয়ার

কবি: কাজী আমিরুল ইসলাম

ধন-দৌলত, পদ-পদবী,
থাকবে নাকো কিছু।
সবই তোমার এক সময়,
লাগবে কিন্তু তেতো!

ভাবছো বসে, পেয়েছো তুমি
অনেক বড় চেয়ার!
কি দরকার? করব নাকো, কারো আমি কেয়ার!

মাথা তোমার হয়েছে গরম,
বুঝেছো নাকি ডেয়ার?

ধন-দৌলত, নেইম-ফেইম,
ছিলোনা যখন তোমার,
মাথা তোমার ঠান্ডা ছিলো,
ঐটাই ছিলো ফেয়ার!
বুঝেছো নাকি ডেয়ার?
ঐটাই ছিলো ফেয়ার!!

পদ-পদবী, ধন-দৌলত,
যখন ছিলো বেশী,
তখন তোমার প্রেসার ছিলো,
অনেক অনেক বেশী!!

শেষ বয়সে, ভাবছো বসে,
শ্রমিক বেটাই ভালো,
শরীরটা তার ইস্পাত কঠিন!!
মনটা অনেক ভালো।

যেথায় সেথায় ঘুমায় বেটা!
ঘুমটা অনেক ভালো!!

আহা!! ঘুমটা যদি হতো আমার?
ওদের মত ভালো!!?

শেয়ার করুন
Scroll to Top